খাবারের প্রলোভন দেখিয়ে শিশু ধর্ষণ বৃদ্ধ গ্রেফতার

আপডেট : ১৭ জানুয়ারি ২০২০, ০০:৩১

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার ঝাউবাড়ী এলাকায় এক বাড়ির মালিক হাজি সিদ্দিক তার ভারাটিয়ার আট বছরের মেয়েকে ধর্ষণ করেছে। গতকাল বৃহস্পতিবার বিকালে খাবারের প্রলোভন দেখিয়ে হাজি সিদ্দিক তাকে ধর্ষণ করে। গতকাল রাত ১০টার দিকে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত বৃদ্ধকে গ্রেফতার করেছে।

জানা গেছে, ধর্ষণের পর ঐ শিশুর রক্তক্ষরণ শুরু হয়। শিশুর মা দ্রুত তার মেয়েকে প্রথমে মিটফোর্ড ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ এসআই আব্দুল্লাহ বলেন, তাকে বিশেষ ওয়ার্ডে চিকিত্সা দেওয়া হচ্ছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মো. শাহজামান জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে হাজি সিদ্দিককে গ্রেফতার করেছে।