ইসরাইলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত

আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ২২:২৪

রয়টার্স

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুক্রবার এ কথা বলা হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, বৃহস্পতিবার রাস্তা অবরোধ করে কতিপয় ফিলিস্তিনি পশ্চিম তীরে সড়ক অবরোধ করে রাখে। এ সময় বিক্ষোভকারীরা সৈন্যদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর করে। তাই সৈন্যরা সেখানে ফাঁকা গুলি ছুঁড়তে বাধ্য হয়। এদিকে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, রামাল্লায় ফিলিস্তিনিরা বিক্ষোভ করলে ইসরাইলি বাহিনী গুলি করে। এতে গুরুতর আহত একজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।