জলঢাকায় ইউএনওর সংবাদ বর্জনের ঘোষণা সাংবাদিকদের

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৮:২৯

নীলফামারীর জলঢাকায় উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা সাংবাদিক নিয়ে তার ফেসবুক ওয়ালে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট দেয়। এ ঘটনার প্রতিবাদে তার সকল প্রকার সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছেন উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে জলঢাকা সাংবাদিক ঐক্য পরিষদের এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার তার ফেসবুক স্ট্যাটাস প্রত্যাহার এবং আনুষ্ঠানিক ভুল স্বীকার না করা পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।

জানা যায়, গত ১০ই জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষণগণনার অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন ও আলোকসজ্জা না করায় স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন পত্রিকায় একটি সংবাদ প্রকাশ করেন। এ নিয়ে ক্ষুদ্ধ হয়ে ইউএনও সুজাউদ্দৌলা সাংবাদিকদের উদ্দেশ্য করে তার ফেসবুক ওয়ালে (ইউএনও জলঢাকা সরকারি ফেসবুক আইডি) একটি আপত্তিকর কুরুচিপূর্ণ মন্তব্য করে স্ট্যাটাস দেন। সেইসঙ্গে তার অনুসারীদের দিয়ে ফেসবুকে সাংবাদিকদের নিয়ে অশালীন মন্তব্য করান।

সাংবাদিকদের নিয়ে আপত্তিকর পোস্টটি এক সপ্তাহ অতিবাহিত হলেও তার ফেসবুক ওয়াল থেকে সরিয়ে না নেওয়ায় স্থানীয় সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়। 

এসএ টিভির নীলফামারী জেলা প্রতিনিধি ও জলঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাহবুবুর রহমান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষণগননা অনুষ্ঠানে বঙ্গবন্ধু ম্যুরালে কোন প্রকার শ্রদ্ধা নিবেদন ও আলোকসজ্জা না করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, জলঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি ও দৈনিক সংবাদের প্রতিনিধি মৃত্যুঞ্জয় রায়,যুগান্তরের সফিকুল ইসলাম চিনু, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও ডেইলি নিউনেশনের শাহজাহান কবির লেলিন, সমকালের হাসিবুল ইসলাম মিতু, ইত্তেফাকের তাইজুল ইসলাম তাজু, মানবজমিনের সানোয়ার হোসেন বাদশা, ভোরের কাগজের কৃষ্ণ চন্দ্র রায়, যায়যায়দিনের মনিরুজ্জামান লেবু, আজকালের খবরের সফিকুল ইসলাম, ডেইলি বাংলাদেশ টুডের হাফিজুুুর রহমান, ইনকিলাবের শরিফুল ইসলাম প্রিন্স। 

আরও পড়ুন: রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, খোলা কাগজের আবেদ আলী, আমার সংবাদের ফরহাদ ইসলাম, বর্তমানের রাশেদুজ্জামান সুমন, দাবানলের নাছিমুজ্জামান নাদির, জলচিত্রের সম্পাদক মাহবুব নোমান, আমাদের কন্ঠের আব্দুল মালেক, যুগের আলোর মাইদুল হাসান, ভোরের দর্পণের হাসানুজ্জামান হাসান সিদ্দিকী, মানববার্তার এরশাদ আলম, নতুন স্বপ্নের জুয়েল শাহ, একুশের বানীর মশিয়ার রহমান, নওরোজের এনআই মানিকসহ উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

ইত্তেফাক/নূহু