বরিশালে পল্টুন ডুবে ট্রাক নদীতে

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ১৯:২৩

বরিশাল মুলাদীর মীরগঞ্জ ফেরিঘাটের পল্টুন ডুবে বিদ্যুতের খুঁটিবোঝাই ট্রাক নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফলে হিজলা, মুলাদী, কজিরহাটসহ ৩টি উপজেলার সঙ্গে বরিশালের গাড়ি চলাচল বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

শনিবার সকাল ৮টায় বরিশাল থেকে পল্লী বিদ্যুতের খুঁটি নিয়ে ফেরি পার হয়ে মুলাদী আসার পথে মুলাদী প্রান্তে ফেরি থেকে উপরে ওঠার সময় হঠাৎ ট্রাক থেমে যায়। এ সময় ট্রাকভর্তি খুঁটির চাপে পল্টুন ডুবে ট্রাক নদীতে পড়ে যায়।

সকাল ১০টায় সড়ক ও জনপদ বিভাগের সুপারভাইজার রফিকুল ইসলাম জানান, পল্টুন উদ্ধারকারী ক্রেন বানারীপাড়া উপজেলায় অবস্থান করছে। ক্রেন এসে পৌঁছলে পল্টুন উদ্ধার করে ফেরিঘাটের গাড়ি চলাচল স্বাভাবিক হবে।

আরও পড়ুন: অফিসার্স ক্লাবের নির্বাচনে সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন

তবে বিকাল ৫টায় বানারীপাড়া থেকে ক্রেন মীরগঞ্জ ফেরিঘাটে এসে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

ইত্তেফাক/আরআই