ড.অরুণ কুমার বসাক
ইমেরিটাস অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয়
পরীক্ষার্থী বন্ধুরা, এসএসসি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পাবলিক পরীক্ষা। এরপরই তোমরা কলেজে যাবে, তারপর বিশ্ববিদ্যালয়ের পথ ধরবে। সমস্যা হলো আমাদের দেশের অধিকাংশ শিক্ষার্থী না বুঝে মুখস্থ বিদ্যায় পারদর্শী। যা শিক্ষার্থীদের মেধাকে ধ্বংস করে দেয়। এসএসসি পরীক্ষার্থীদের বলছি, তোমরা যা পড় বুঝে বুঝে পড়, তাহলে দেখবে পরীক্ষায় আনকমন বলে কিছু থাকবে না। আরেকটি কথা, ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা এবং পদ্ধতির কারণে আমাদের অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা অর্জন করেও নিজে কিছু করতে পারে না, অপরদিকে আমাদের দেশে যারা অর্ধশিক্ষিত অথবা পড়ালেখা জানে না তারা জাহাজ নির্মাণ করে ফেলতে পারে। মনে রাখবে, না বুঝে পড়ার ভালোফলও ভবিষ্যতে কোন কাজে আসে না। আর বুঝে পড়ার ফল মেধা বিকাশে, ক্যারিয়ার গঠনে, বাস্তব জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শেষে তোমাদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করি।
