প্রয়োজনীয় অংশটুকুকে রঙিন মার্কার দিয়ে মার্কর্ করে রাখ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২০:৪৭

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

মো. নুরুল হক

প্রভাষক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ

সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল এন্ড কলেজ

ঢাকা

এসএসসি ও সমমানের  শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জান এসএসসি’র তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে ৫০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয় এর মধ্যে ২৫ নম্বর বহুনির্বাচনি ও ২৫ নম্বর ব্যবহারিক। আশা করি ইতিমধ্যে তোমাদের নিজ নিজ স্কুলে তথ্য ও  যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ব্যবহারিক পরীক্ষা হয়ে গেছে। যেহেতু ২৫ নম্বর বহুনির্বাচনি পরীক্ষা বাকী আছে তাই এই বিষয়টিতে এ প্লাস পাওয়া তুলনামুলক সহজ যদি সঠিকভাবে দেখে শুনে ও বোঝে পড়তে পার।

বহুনির্বাচনি অংশ থেকে পূর্ণ নম্বর পাওয়া কঠিন কিছ ুনয় যদি পরিকল্পনা করে অধ্যয়ন কর। সঠিক পরিকল্পনার মাধ্যমে কিছু পদ্ধতি অবলম্বন করলেই বেশি নম্বর পাওয়া সম্ভব।

তোামরা জান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় ৬টি অধ্যায়ের সমন্বয়ে গঠিত । আর এ অধ্যায়গুলো থেকে ২৫ নম্বরের বহুনির্বাচনি প্রশ্ন হয়্। তাই বোঝতেই পেরেছ প্রতিটি অধ্যায় খুব ভালো করে পড়তে হবে।

পাঠ্যবই পড়ার সময় পাঠের বিশেষ কিছু অংশ যেগুলো তুমি খুব বেশি প্রয়োজন মনে কর সেই অংশটুকুকে রঙিন মার্কার দিয়ে মাকর্ করে রাখ যেন প্রয়োজনের সময় চোখ বুলালেই খুব সহজে পাঠটি তোমার অনুমেয় হয়।

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ অধ্যায়ের শুরুতেই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব অংশটুকু খুব ভালো করে পড়বে কেননা এই অংশটুকুতে বিভিন্ন ব্যক্তিদের জন্ম, মৃত্যু ও বিভিন্ন উদ্ভাবনী সাল রয়েছে ।

কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা অংশটুকুতে কিভাবে সফটওয়্যার ইনসটল ও আনইনসটল করবে ,পাসওয়ার্ড লেখার নিয়ম,তথ্য অধিকার আইন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সাধারণ ট্রাবলশুটিং ।

 

তৃতীয় অধ্যায় আমার শিক্ষায় ইন্টারনেট তুলনামুলক ছোট এবং এই অংশ থেকে বহুনির্বাচনি উত্তর করা সহজ হয়।

 

আমার লেখালেখি ও হিসাব অধ্যায়টি খুব খেয়াল করে পড়তে হবে কেননা এই অংশটুকু থেকে এমএস ওয়ার্ড ও এক্সেল এর কিছু প্রশ্ন আসে।

৬টি অধ্যায়ের মধ্যে সবচেয়ে বড় হল মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স অধ্যায়টি। এই অংশটুকু মুলত ব্যবহারিক নির্ভর তাই সব  থেকে গুরুত্ব দিয়ে পড়তে হবে তুলনামুলক বেশি প্রশ্ন হওয়ার সম্ভবনা থাকে এই অংশ থেকে ।

ডেটাবেজ সম্পর্কে ধারণা,ডেটাবেজ এর কাজ,ডেটাটাইপ,কুয়েরী ইত্যাদি অংশ নিয়ে গঠিত ডেটাবেজ অধ্যায়টি । এই অধ্যায়টিও মনোযোগ দিয়ে পড়তে হবে।

 

বহুনির্বাচনি অংশের একটি বিষয় লক্ষ্যণীয় যে,একটি প্রশ্নের জবাবে আরেকটি প্রশ্নের উত্তরের বৃত্ত ভরাট করে থাক। যেমন মনে কর ১০ নম্বর প্রশ্নের উত্তর ক এর বৃত্ত ভরাট না করে ১১ নম্বর প্রশ্নের উত্তর ক ভরাট করে  ফেলেছ,এক্ষেত্রে দুটো নম্বর হারানোর সম্ভাবনা থাকে। তাই বহুনির্বাচনি অংশ উত্তর  দেওয়ার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।