পরীক্ষা শুরুর পূর্বে পরীক্ষার্থীদের করণীয়
Þপরীক্ষার দিনগুলোতে টেনশন মুক্ত থাকতে হবে।
Þঅতিরিক্ত রাত্রি জাগরণ করা যাবে না।
Þবুঝে শুনে নির্ধারিত পাঠ রিভিশন দিতে হবে।
Þযে অংশটুকু অথবা যেসব বানান কঠিন তা লিখে নিজেই চেক করবে।
Þপরীক্ষার ক্ষেত্রে আনুষঙ্গিক জিনিসপত্র নেয়ার ক্ষেত্রে সচেতন থাকতে হবে (বিশেষ করে প্রবেশপত্র, কলম, পেন্সিল, রাবার, স্কেল ইত্যাদি)।
Þহিসাববিজ্ঞান, গণিত/উচ্চতর গণিতের জন্য সংশ্লিষ্ট উপকরণ মনে করে সাথে নিতে হবে।
পরীক্ষার কক্ষে
পরীক্ষার্থীদের করণীয়
পরীক্ষা কেন্দ্রে ৯.৩০ ঘটিকার পূর্বে প্রবেশ করবে। পরীক্ষার্থীর আসনের নীচে বা আশেপাশে অপ্রয়োজনীয় কাগজপত্র, বইপত্র, ফাইল, ব্যাগ ইত্যাদি থাকলে তা কক্ষ পরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করবে। উত্তরপত্র পাবার পর প্রবেশপত্র দেখে উত্তরপত্রের ঘরগুলো পূরণ করবে।
কোন সমস্যা হলে মার্জিতভাবে কক্ষ পরিদর্শকের সাহায্য নেবে।
উত্তরপত্র মার্জিন করে নেয়া এক্ষেত্রে পেন্সিল
অথবা কাল রংয়ের ‘সাইন পেন’ ব্যবহার করা যেতে পারে।
উত্তরপত্রের প্রতি পৃষ্ঠায় বামপার্শ্বে এবং উপরে
এক ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবে।
ডানপার্শ্বে এবং নীচে কোয়ার্টার ইঞ্চি ফাঁকা রাখবে। উত্তরপত্রের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠা নম্বর দেয়া ভালো। তবে অতিরিক্ত পৃষ্ঠা নিলে তাতে রোল নম্বর, শ্রেণি, বিষয়, পৃষ্ঠা নম্বর ইত্যাদি অবশ্যই দিতে হবে। উত্তরপত্রের কোড নম্বর সঠিকভাবে লিখবে।
প্রশ্নপত্র পাবার পর
পরীক্ষার্থীর করণীয়
প্রথমে সম্পূর্ণ প্রশ্ন পড়ে ফেলা।
প্রশ্নের মান ও সংখ্যা অনুযায়ী সময় ভাগ করে নেয়া। প্রশ্নপত্র পড়ার সময় যে প্রশ্নের উত্তর ভালো পারা যায় সেগুলোতে একটি করে টিক চিহ্ন দেয়া। যেগুলো লেখা হয়ে যাবে সেগুলোতে দু’টি করে দাগ দেয়া । প্রশ্নের নম্বরসহ সকল ধরণের লেখা মার্জিনের ভেতরে লেখা। সবচেয়ে ভালো প্রশ্নোত্তরটি প্রথমে লেখা। পাশে না লিখে মাঝামাঝি লেখা।
একটি প্রশ্নের উত্তর লেখা শেষ হলে পরবর্তী উত্তর লেখার জন্য কমপক্ষে ২ ইঞ্চি মাঝখানে ফাঁকা রাখা। কোন পৃষ্ঠায় অর্ধেকের বেশি লেখা হলে, পরবর্তী পৃষ্ঠায় নতুন প্রশ্নোত্তর শুরু করতে হবে। সৃজনশীলের ক্ষেত্রে ক, খ, গ, ঘ নং প্রশ্নের ধারাবাহিকতা রক্ষা করা।
একই পৃষ্ঠায় প্রশ্নোত্তর শেষ না হলে ডান পার্শ্বের পৃষ্ঠার নিচে লেখা। উত্তর প্রাসঙ্গিক ও নির্ভুল লেখা। সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ না ঘটানো। শুদ্ধ/আধুনিক বানান/বইয়ের বানান লেখা। লেখা যেন খুব বড়/খুব ছোট বা খুব ফাঁকা না হয় সেদিকে লক্ষ্য রাখা।
অযথা বেশি কাটাকাটি না করা। ওভার রাইটিং না করা। ঘণ্টা বাজার ৫-১০ মিনিট আগেই লেখা শেষ করা। রিভিশনের সময় কয়টি প্রশ্নোত্তর চাওয়া হয়েছে এবং কয়টি উত্তর দেয়া হয়েছে তা মিলিয়ে দেখা। অতিরিক্ত শীট নিলে ঘণ্টা বাজার কমপক্ষে ৫ মিনিট আগে তা সেলাই করা। উত্তরপত্রে প্রশ্নের নম্বর নিজের ইচ্ছানুযায়ী না লিখে প্রশ্নানুযায়ী লেখা।
প্রশ্নের উত্তর অতিরিক্ত লেখা হলে যেটি অপেক্ষাকৃত কম ভালো হবে সেটি একটানে কেটে দেয়া। হিসাববিজ্ঞান, কম্পিউটার ও গণিতের জন্য রাফ করলে রাফ অংশে রাফ কথাটি লিখে রাফ কার্য সম্পাদন করা তা একটানে কেটে ফেলা। বাংলা এবং ইংরেজিতে পৃষ্ঠার মাঝামাঝিতে না লিখে যে কোনো পৃষ্ঠার শুরু থেকে লেখা ইত্যাদি।
