ইউক্রেনকে বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স দিচ্ছে ইরান

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২১:১৬

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ইউক্রেনের যাত্রীবাহী বিমানের ব্ল্যাকবক্স দেশটির হাতে হস্তান্তর করতে রাজি হয়েছে তেহরান। তাছাড়া ব্ল্যাকবক্স থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও কানাডার বিশেষজ্ঞদের শরণাপন্ন হবার সিদ্ধান্ত নিয়েছে তেহরান । ইরানের বেসরকারি সংবাদ সংস্থা তাসনিম’র বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। 

বিধ্বস্ত বিমানের ঘটনা তদন্তে ইরানের সিভিল এভিয়েশন অর্গানাইজেশন কর্তৃক গঠিত কমিটির প্রধান হাসান রেজাফার বলেন, ‘আমরা ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও কানাডার বিশেষজ্ঞদের সহায়তায় ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে তথ্য উদ্ধারের করার চেষ্টার করবো। এ প্রচেষ্টা ব্যর্থ হলে ব্ল্যকবক্সটি ফ্রান্সে পাঠানো হবে।’ তবে ব্ল্যাকবক্সটি ইরানে খোলা হবে না বলে নিশ্চিত বলে নিশ্চিত করেছেন রেজাফার। 

আরও পড়ুন: পেছালো এসএসসি পরীক্ষা 

উল্লেখ্য, গত ৮ জানুয়ারি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ১৭৬ জন ক্রু ও যাত্রীকে বহনকারী বিমান বোয়িং-৭৩৭ বিধ্বস্ত হয়। এতে সবাই প্রাণ হারান। প্রথমে অস্বীকার করলেও পরে ইরান স্বীকার করে তাদের ছোঁড়া মিসাইলেই বিমানটি বিধ্বস্ত হয়। বিমান বিধ্বস্তের পর ইউক্রেনের হাতে ব্ল্যাকবক্স দিতে অস্বীকৃতি জানিয়েছিল ইরান। তবে আন্তর্জাতিক চাপের মুখে তেহরান আগের অবস্থান থেকে সড়ে এসেছে। 

ইত্তেফাক/এসইউ