আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট চাইলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বড় মেয়ে মির্জা শামারুহ।
শুক্রবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ও রায়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল হোসেনের সভাপতিত্বে এক পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে সাধারণ জনগণের কাছে ধানের শীষের জন্য ভোট চান তিনি। এ সময় সেখানে উপস্থিত থাকা জনগণ হাত উচিয়ে তাকে ধানের শীষে ভোট দেবে এমন কথা দেন।
উক্ত পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র ঠাকুরগাঁও, মির্জা ফয়সল আমিন, সহ-সভাপতি আল-মামুন আলম, পৌর বিএনপির সভাপতি অ্যাড. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, সহ-সভাপতি এ বি এম সিদ্দীক বাবু প্রমুখ।
ইত্তেফাক/আরকেজি
