কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জে শুক্রবার বিকালে ইয়াবাসেবী দুই সহোদর ভাইকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলো: আজিজুল ইসলাম ও শফিকুল ইসলাম (১৯)। তারা কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকার শহীদুল ইসলাম ওরফে শহীদ মিয়ার ছেলে।
ইয়াবা সেবনরত অবস্থায় পুলিশের হাতে ধরা পড়ার পর কিশোরগঞ্জ কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মীর মো.আল কামাহ তমাল উভয়কে তিন মাসের কারাদণ্ড ও প্রত্যেককে ১ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। সাজা পরোয়ানাসহ উভয়কে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
