ঢাকার ধামরাইয়ে জয়পুরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশ থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ গতকাল শুক্রবার সকালে উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ। নিহতের বয়স আনুমানিক চল্লিশ বছর। ধামরাই থানার এসআই আবু সাঈদ জানান, যেহেতু হাত বাঁধা ছিল কাজেই এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়না তদন্তের রিপোর্ট থেকে সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
