সেলিম ওসমানকে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সমর্থন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ০০:২৪

নারায়ণগঞ্জ-৫ আসনের মহাজোটের প্রার্থী সেলিম ওসমানকে ইতোমধ্যে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ মহাজোটের শরীক দলগুলোর পূর্ণ সমর্থন জানিয়েছেন। সেই সঙ্গে সমর্থন জানিয়েছে নারায়ণগঞ্জ বিএনপির বড় একটি অংশ। জাতীয় ও জেলাভিত্তিক প্রায় ৪৩টি ব্যবসায়ী সংগঠনসহ নারায়ণগঞ্জের হিন্দু সম্প্রদায় স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়ে সেলিম ওসমানকে বিপুল ভোটে বিজয়ী করার ঘোষণা দিয়েছে। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে চাষাঢ়া হীরা মহলে মহান বিজয় দিবস উপলক্ষে মতবিনিময় সভা ও দোয়া অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এমপি সেলিম ওসমানকে সমর্থন দিয়ে আবারো বিজয়ী করার ঘোষণা দিয়েছেন আইনজীবী নেতারা।

জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এমপি সেলিম ওসমান। সভায় আরো উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বেগম বাবলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শামসুল ইসলাম ভুঁইয়া, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মহসীন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ক্রীড়া সম্পাদক আবুল হোসেন বাশার এবং আমিনুল হকসহ ৫ শতাধিক আইনজীবী।