আপনার রাশিফল

আপডেট : ১৮ জানুয়ারি ২০২০, ২২:৩০

মুহম্মদ আনিসুল হক

১৯ জানুয়ারি ২০২০ খ্রিষ্টাব্দ, রবিবার

আজ ৫ মাঘ ১৪২৬ বঙ্গাব্দ এবং ২২ জমাদিউল আউয়াল  ১৪৪১ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৫টা ৩৫ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ১। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শনি ও রবি। আপনার শুভ সংখ্যা: ১ ও ৮। শুভ বার: শনি ও  রবি। শুভ রত্ন: নীলা ও রুবী।  জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

দাম্পত্য সম্পর্ক মোটামুটি ভালো থাকতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতায় উপকৃত হতে পারেন। নতুন বিনিয়োগে সাফল্য পেতে পারেন।        

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

ব্যক্তিগত দায়দায়িত্ব বৃদ্ধি পেতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সতর্ক থাকুন। সাময়িক কোনো অসুস্থতায় ভুগতে পারেন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

নিজের মনোভাব যথাযথভাবে প্রকাশ করুন। সেক্ষেত্রে সুফল পেতে পারেন। ধর্মকর্মের প্রতি আগ্রহ বাড়তে পারে। সন্তানের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

মাতৃস্বাস্থ্য ভালো থাকবে। মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। মন ভালো থাকার সম্ভাবনা আছে। পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। আবেগ সংযত রাখুন।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

ছোটো ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। কাজকর্মে উত্সাহবোধ করবেন।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

অতিথিদের সঙ্গে আনন্দে সময় পার করতে পারেন। অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

নিজের কোনো কাজের জন্য পুরস্কৃত হতে পারেন। মানসিক প্রশান্তি বজায় থাকবে। শরীর ভালো থাকতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যের সমীহ আদায় করতে পারবেন। ঘনিষ্ঠ কেউ সহযোগিতা করতে পারে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

গুরুত্বপূর্ণ কোনো কাজ শেষ করতে পারবেন। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রার সুযোগ পেতে পারেন। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। আইনগত ঝামেলায় না জড়ালেই ভালো করবেন।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

পেশাগত যোগাযোগ অব্যাহত রাখুন। সেক্ষেত্রে আশানুরূপ সাফল্য পেতে পারেন। মনের কোনো গোপন ইচ্ছা পূরণ হতে পারে। আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বৃদ্ধি পেতে পারে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়। পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কোনো কাজে পিতার সহযোগিতা পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধি পেতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত দিক ভালো যাবে। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। ভ্রমণ ফলপ্রসূ হতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। শারীরিক অসুস্থতাকে অবহেলা না করে যথাশীঘ্র চিকিত্সকের পরামর্শ নিন।