আড়াইহাজারে বিল্ডিংয়ের গ্রিল কেটে এক ব্যবসায়ীর বাড়ি থেকে ৫০ ভরি স্বর্ণালংকার লুটকরা সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা গিরদা এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। আটককৃতরা হলো গিরদা গ্রামের আমির হোসেনের ছেলে রমজান (১৮) এবং একই গ্রামের কবির হোসেনের ছেলে কাউসার (২০)। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, ডাকাতদের ফেলে যাওয়া মোবাইলের সূত্র ধরে শুক্রবার সকালে রমজান ও কাউসারকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুইজনই স্বীকার করে যে, আগ থেকেই গিরদা গ্রামের ব্যবসায়ী হাজী আব্দুর রবের বাড়িতে ডাকাতি করার পরিকল্পনা করে তারা।
