রূপগঞ্জে আবাসন প্রকল্পের অনুমতিবিহীন সাইনবোর্ড উচ্ছেদ

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ০০:২৫

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে সাইনবোর্ড স্থাপন করায় আবাসন প্রকল্পের সাইনবোর্ড উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের নির্দেশে উপজেলার পূর্বাচল উপশহরের ৩শ’ ফুট রাস্তায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান মিয়া, সার্ভেয়ার মহিউদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা। এসময় মেরিন সিটি ও অলিভ সিটি নামে দুইটি আবাসন প্রকল্পের ১০টি পাকা ও স্টিলের সাইনবোর্ড উচ্ছেদ করা হয়।