ব্রেক্সিটের পর ইইউ’র সঙ্গে জোট নয়

আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ০১:০১

ব্রিটিশ অর্থমন্¿ী সাজিদ জাভিদ বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পর সংস্থাটির সঙ্গে আর কোনো জোট নয়। তিনি ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাত্কারে বলেন, সব ব্যবসায়ী ব্রেক্সিট থেকে লাভবান হবেন না, তবে কেউ কেউ লাভবান হবেন। ব্রেক্সিট পরবর্তী নতুন নীতির সঙ্গে সবাইকে মানিয়ে নিতে হবে বলেও উল্লেখ করেন সাজিদ জাভিদ। তার এই ঘোষণার পর ব্রিটেনের খাদ্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। -বিবিসি