মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের অভিযোগ আনা গণতন্ত্র ওপর আঘাত করার শামিল। নিজেদের প্রতিক্রিয়ায় এমনটি বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবীরা। খবর বিবিসির।
মার্কিন প্রেসিডেন্টের আইনজীবীদের পক্ষ থেকে প্রকাশিত একটি নথিতে বলা হয়, ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসনের অভিযোগে কোন রকম অপরাধ প্রমাণে ব্যর্থ হয়েছে এবং ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেয়া থেকে তাকে বিরত রাখার জন্যই এই নির্লজ্জ চেষ্টা করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী দল এমন সময় এই প্রতিক্রিয়া জানালো যখন মার্কিন সিনেটে ট্রাম্পের অভিশংসন অভিযোগের শুনানির প্রস্তুতি চলছে।আগামী সপ্তাহে মার্কিন সিনেটে ট্রাম্পের অভিশংসনের শুনানি শুরু হবে। সিনেটে অভিযোগ প্রমাণিত হলেই বরখাস্ত হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ইত্তেফাক/এআর
