অধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেন স্বাধীনতা সংসদ এডুকেশন অ্যাওয়ার্ডে ভূষিত

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ২১:৫৩

স্বাধীনতা সংসদের উদ্যোগে ৭ নভেম্বর বাংলাদেশ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ‘জাতীয় উন্নয়নে শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা ও অ্যাওয়ার্ড বিতরণ অনুষ্ঠানে শিক্ষায় বিশেষ অবদানের জন্য বশির উদ্দিন আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ বিল্লাল হোসেনকে স্বাধীনতা সংসদ এডুকেশন অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে অনার্স ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। মোঃ বিল্লাল হোসেন ১৯৯৩ সালে নরসিংদী জেলার হাতিরদিয়া রাজিউদ্দিন ডিগ্রি কলেজে মার্কেটিং বিষয়ের প্রভাষক পদে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন। সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি এম. তাফাজ্জল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডঃ আ.ন.ম মেশকাত উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। —প্রেস বিজ্ঞপ্তি