ব্ল্যাকবক্স পরীক্ষা করবে ইরান বিদেশে পাঠানোর সিদ্ধান্ত হয়নি

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ০০:৩২

ইরান জানিয়েছে, তারা ইউক্রেনের বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্স পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে। এর আগে ইউক্রেনের কাছে ব্ল্যাকবক্স ফেরত দেওয়ার যে খবর জানা যায়, তা অসত্য বলে উল্লেখ করেছে দেশটি। দুর্ঘটনার তদন্তে নিয়োজিত হাসান রিজায়ফার জানিয়েছেন, ‘ব্ল্যাকবক্সটি আমরা সম্পূর্ণভাবে পরীক্ষা করব। এরপর সেটি ইউক্রেন ও ফ্রান্সে পাঠানো হতে পারে। তবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’ —রয়টার্স