শীতে ফ্যাশনে সাশ্রয়ী অফার এনেছে ফ্যাশন ব্র্যান্ড জেন্টল পার্ক। তরুণ-তরুণী ও শিশুদের জন্য ব্র্যান্ডটির সব শোরুমেই মিলবে এই মূল্যছাড় সুবিধা। ফ্যাশনেবল বাইকার জ্যাকেট ও পিওর লেদারের জ্যাকেট কেনা যাবে বর্তমান মূল্যের থেকে ৫০ ভাগ কমে। রং, স্ট্রাইপ ও প্যাটার্ন ভিন্নতার ব্লেজার, ইয়ার্ন ও স্ট্রাইপ বৈচিত্র্যের সোয়েটার মিলবে ৩০ ভাগ কম দামে। শিশুদের শীতের জ্যাকেট, হুডি, ফুলহাতা পোলো বা টি-শার্ট আর আউটগোয়িং তরুণীদের প্রতিটি শীত পোশাকে থাকছে শতকরা ৩০% মূল্যছাড়।
