নতুন বছর উপলক্ষে ব্রাদার্স ফার্নিচার লিমিটেড ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফারে বিক্রয় কার্যক্রম শুরু করেছে। সম্প্রতি বারিধারার কর্পোরেট শোরুমে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন ব্রাদার্স ফার্নিচার লিমিটেডের চেয়ারম্যান হাবিবুর রহমান সরকার ও হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মোহাম্মদ মনিরুল ইসলাম বখশী। এ সময় প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন। এই কার্যক্রমে সকল ফার্নিচারে ৫% থেকে ১৫% পর্যন্ত ডিসকাউন্ট থাকছে। ব্রাদার্সের সকল শোরুমে এই অফারে পণ্য ক্রয় করা যাবে। অফারটি ৩১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
