একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ (শৈলকূপা) সংসদীয় আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ধানমন্ডি ৩২ নম্বর দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আসাফো)’র সভাপতি সাইদুর রহমান সজল। রবিবার দুপুরে নেতাকর্মী সমর্থকদের নিয়ে ধানমন্ডির দলীয় কার্যালয়ে আসেন তিনি। এ সময় ঢাকাস্থ শৈলকূপাবাসী, আওয়ামী সাংস্কৃতিক কর্মী, ছাত্র, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী মানুষ তার সঙ্গে ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি।
০
