ভিওনের চেয়ারম্যান ও সিইও ঢাকা আসছেন আজ

আপডেট : ২০ জানুয়ারি ২০২০, ২১:৪৪

বাংলালিংকের স্বত্বা-ধিকারী প্রতিষ্ঠান ভিওন-এর চেয়ারম্যান ও সিইও উরসুলা বার্নস দুই দিনের সফরে ঢাকা আসছেন আজ মঙ্গলবার। উরসুলা বার্নস বাংলাদেশে তার প্রথম সফরে সংশি­ষ্ট বিভিন্ন কর্তৃপক্ষ ও সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত্ করে বাংলাদেশের প্রযুক্তিগত অগ্রগতি, টেলিকম খাতের চ্যালেঞ্জ এবং ভিওনের ভবিষ্যত্ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। উরসুলা বার্নস ২০১৮ সালের ডিসেম্বর রেভিওনের চেয়ারম্যান ও সিইওর দায়িত্ব গ্রহণ করেন। —প্রেস বিজ্ঞপ্তি