হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা হন্ডুরাসের

আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ১০:০৭

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে হন্ডুরাস। সোমবার হন্ডুরাসের সরকারের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়। খবর আল জাজিরার। 

এই বিষয়ে হন্ডুরাসের নিরাপত্তা বিষয়ক উপমন্ত্রী লুইস সুয়াজো বলেন, আমরা হিজবুল্লাহকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিলাম এবং এর সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং যারা অর্থের যোগান দেয় তারাও সন্ত্রাসী বলে গণ্য হবে। 

ইতিমধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো হিজবুল্লাহকে  সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা দিয়েছে।  গত বছর আর্জেন্টিনাও হিজবুল্লাহকে সন্ত্রাসী দলের স্বীকৃতি দেয়। 

ইত্তেফাক/এআর