ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের প্রফেসর ড. মনজুর রহমানের বিরুদ্ধে আনিত অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত বিভিন্ন লেখকের অনূদিত গ্রন্থ নিজে নামে প্রকাশিত হওয়ার অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেন। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর বিষয়টি নিশ্চিত করেছে।
বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বলেন, ‘বাংলা বিভাগের প্রফেসর ড. মনজুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন লেখকের অনূদিত গ্রন্থ নিজ নামে প্রকাশের বিষয়ে উত্থাপিত অভিযোগের ভিত্তিতে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- ইনফরমেশন এ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের প্রফেসর ড. তপন কুমার জোয়ার্দার, আইন বিভাগের প্রফেসর ড. রেবা মণ্ডল। কমিটিকে শিগগিরই ভাইস-চ্যান্সেলরের নিকট রিপোর্ট পেশ করতে অনুরোধ করা হয়েছে।’
ইত্তেফাক/বিএএফ
