গোপালপুরে নৌকার নির্বাচনী অফিসে হামলা ভাংচুর, তিনজন আহত

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৫:২৯

আজ শনিবার ভোর রাতে গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের চাতুটিয়া ল্যাংড়া বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী অফিসে হামলা, ভাংচুর, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটে। এতে ওয়ার্ড যুবলীগ সম্পাদক মিলন মিয়াসহ তিনজন আহত হন।

ঘটনার জন্য বিএনপিকে দায়ী করে গোপালপুর থানায় মামলা দায়ের করেছে নৌকার কর্মী সমর্থকরা। আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, ভোর রাতের এ হামলা প্রতিরোধ করতে গেলে দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে ও গুলি ছুঁড়ে পালিয়ে যায়। আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা আজ দুপুরে দোষীদের গ্রেফতারের দাবিতে মিছিল সমাবেশ করে।

আরও পড়ুনঃ খুন করে স্বামীর দেহের পাশেই রাত কাটান স্ত্রী

গোপালপুর থানার ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।

ইত্তেফাক/নূহু