ক্যাম্পাস প্রতিবেদক
সম্প্রতি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৭১ মিলনায়তনে মুজিববর্ষ ও এডুকেশন ওয়াচ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কলেজ/বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গ্লোবাল টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নওয়াজীশ আলী খান। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনসংযোগ বিভাগের ঊর্ধ্বতন সহকারী পরিচালক মো. আনোয়ার হাবিব কাজল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ও লেখক ড. অগাস্টিন ক্রুজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাসিক এডুকেশন ওয়াচ এর সম্পাদক ও প্রকাশক মোঃ খলিলুর রহমান।
দিনব্যাপী কলেজ/বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালাটি সকাল ১০টা থেকে ভুঁইয়া অ্যাকাডেমিতে অনুষ্ঠিত হয়। এতে ঢাকা ও ঢাকার বাইরের কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ। সমাপনী পর্বে অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
