সরাইল-অরুয়াইল সড়কটি ছয় লক্ষাধিক মানুষের যাতায়াতের মাধ্যম। এ সড়কের দুরবস্থা দীর্ঘদিনের। জানা যায়, সড়কটির ৬ কিলোমিটার পুনঃসংস্কারের জন্য ৭ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে বর্তমান সরকার। ২০১৯ সালের ১৩ এপ্রিল কাজটি শেষ হওয়ার কথা। দুঃখের বিষয়, অতিরিক্ত আট মাসের অধিক সময় পার হয়ে গেলেও সড়কের কাজ এখনো শেষ হয়নি। এদিকে সড়কটির কারণে অরুয়াইল, পাকশিমুল ও চাতলপাড় চুন্টা ইউনিয়নের বাসিন্দারা সীমাহীন কষ্ট ভোগ করছেন। রোদ উঠলেই গাড়ির পেছনে পেছনে ধুলোর কুণ্ডলী। আর বৃষ্টি হলেই কাদা-পানিতে একাকার। সবচেয়ে নাজুক অবস্থা ভূঈশ্বর-ব্রাহ্মণগাঁও কালিশিমুল অংশে। জননেতা থাকলেও সড়কটির দিকে নজর দেবার সময় ও সুযোগ নেই কারো! ওপরওয়ালারা কি নজর দেবেন এদিকে?
এম মনসুর আলী
অরুয়াইল বাজার, সরাইল, ব্রাহ্মণবাড়ীয়া
