হাতীবান্ধার আমঝোল সীমান্তে বুধবার সকালে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন- ওই সীমান্তের পূর্ব আমঝোল গ্রামের ওসমান আলীর ছেলে সুরুজ মিয়া (৩৫) ও অপরজনের নামও সুরুজ আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভারত থেকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফের গুলিতে সুরুজ মিয়া এবং সুরুজ আলী নিহত হয়েছেন। উপজেলার আমঝোল সীমান্তের ৯০৭/৪ নং পিলারের কাছে বাংলাদেশের ৫০ গজ ভেতরে এ ঘটনা ঘটে। গুতামারী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম সাবু মিয়া জানান, বিএসএফের গুলিতে দুজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে শুনেছি।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এসএম তৌহিদুল ইসলাম বলেন, বিএসএফের গুলিতে নিহত হন সুরুজ মিয়া। তার লাশ উদ্ধার করা হয়েছে। আরেকজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা যাচ্ছে না। ঘটনাস্থলে থেকে ফিরে এসে বিস্তারিত বলা যাবে।
ইত্তেফাক/আরকেজি
