গান-কবিতা- আড্ডা

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২০:০৮

‘সকালের এক টুকরো রোদ্দুর/ এক টুকরো সোনার চেয়েও মনে হয় দামি।

ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই/ এক টুকরো রোদ্দুরের তৃষ্ণায়।’

কবি সুকান্ত লিখেছিলেন, পৌষের রোদমাখা মিষ্টি সকালের এমন লোভনীয় বর্ণনা। তবে আধুনিকতার নামে ধীরে ধীরে বিলীনের পথে পরিবেশ আর প্রকৃতির রূপরেখা। আর সময়ের ব্যস্ততায় হারিয়ে যাচ্ছে শৈশবের গল্পমালার সেই সুখ স্মৃতি। ক্রমশই যেন ভুলে যাচ্ছি মনের গহীনে সযতনে লালিত পৌষের রোদমাখা সেই দিনগুলোর কথা। যা ফিরে আর আসবে না কখনো।

বাচিকশিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’ প্রতিষ্ঠালগ্ন থেকেই আবৃত্তি নিয়ে ভিন্নধর্মী ভাবনা নিয়ে কাজ করে আসছে।

পথচলার ১৪তম বর্ষে বছরব্যাপী ঋতুভিত্তিক নানা আবৃত্তি অনুষ্ঠানের প্রথম নিবেদন ‘পৌষের সন্ধ্যায় গান-কবিতা-আড্ডা’ গত ১৫ জানুয়ারি চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়।

এতে সংগীত পরিবেশন করেন মোস্তফা কামাল, শুভাগত চৌধুরী, আল তুষি ও আনিকা চৌধুরী। দ্বৈত আবৃত্তিতে অংশ নেন পিয়া দাশ ও সোহেল রানা, হাসিবা আক্তার কথা ও তৌফিক হোসাইন এবং চিংকু রানী শীল ও তানভীর হোসাইন রাকিব।

আমন্ত্রিত শিল্পী আবৃত্তি পরিবেশন করেন মৌসুমী চক্রবর্ত্তী, শামীমা ইয়াসমীন, সুলতানা ইয়াসমিন, সজীব তালুকদার, জীবন বড়ুয়া, লুজাইনা আনোয়ার নোহা, বিজয় চক্রবর্ত্তী, স্নিগ্ধা সিকদার। ত্রয়ী আবৃত্তি পরিবেশন করেন কামরুন নাহার, ফারহানা বেগম, রাজেশ্বরী চৌধুরী এবং শারমিন সুলতানা, রুম্পা বিশ্বাস ও তাওহীদা শারমিন।

বৃন্দ আবৃত্তি পরিবেশন করেন রাহুল ঘোষ দস্তিদার, সুষ্মিতা দাশ সাফা মারওয়া ও আনিকা ইবনাত সূচি।

কবি ভাগ্যধন বড়ুয়াকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন দেওয়ান মাকসুদ, কবি হাফিজ রশিদ খান, খালেদ হামিদী, কবি জিন্নাহ চৌধুরী, মোজাম্মেল মাহমুদ, আবৃত্তিশিল্পী মিলি চৌধুরী, সজল চৌধুরী, বোধনের আব্দুল হালিম দোভাষ, উচ্চারকের ফারুক তাহের, স্বপ্নযাত্রীর আলী প্রয়াস, সুমন দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন সেজুঁতি দে।