জামালপুরের মেলান্দহে এমএ রশিদ মেমোরিয়াল একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে ১৪ জানুয়ারি বিকেল ৩টায় মালঞ্চতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ মাকসুদুর রহমান এতে সভাপতিত্ব করেন। মেমোরিয়াল একাডেমির ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আক্তার মাহমুদ রানা এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রিগ্রেডিয়ার অব. এজেএম ফজলুর রহমান, মেলান্দেদহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান, যশোধন সাহা, সুমন আহমেদ প্রমুখ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপাধ্যক্ষ মাহবুবুর রহমান।
