পাকিস্তান সফরে বাংলাদেশ দলে নেই অনেক সিনিয়র ক্রিকেটার। তিন টি-২০ খেলতে গতকাল রাতে পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। বিমানবন্দরে সৌম্য সরকার বলেছেন, ব্যাটিং-বোলিংয়ে নিজের শতভাগ দিতে চেষ্টা করবেন।
বিপিএলে অলরাউন্ড নৈপুণ্য দেখানো সৌম্য গতকাল বলেছেন, ‘চেষ্টা তো করব দুই বিভাগেই ১০০ শতাংশ দেবার জন্য। যেভাবেই সুযোগ পায় যেখানেই সুযোগ আসে চেষ্টা করব ১০০ ভাগ দেবার।’
