ইলেকট্রনিক ভোটিং মেশিন

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২১:৫৭

ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম-এর দুটি অংশ। একটি হচ্ছে কনট্রলিং ইউনিট ও অপরটি হচ্ছে ব্যালটিং ইউনিট। একজন শনাক্তকৃত ভোটার প্রথমে কনট্রলিং ইউনিটের বাটনে চাপ দেবেন এবং এটি ঠিকভাবে কাজ করলে পরে তিনি ব্যালটিং ইউনিটে তাঁর পছন্দের মার্কার বিপরীতে সাদা বাটনে চাপ দেবেন। এটি কাজ করলে তিনি একই ইউনিটের সবুজ বাটনে চাপ দিয়ে তার ভোট প্রদান সম্পন্ন হয়েছে বলে মনে করবেন। এই প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত নির্বাচনি কর্মকর্তাকে শনাক্তকৃত ভোটারকে সাহায্য করবেন। এভাবে যদি ইভিএম কাজ করে তাহলে কোনোক্রমেই জাল ভোট দেওয়া সম্ভব নয় এবং প্রকৃত ভোটার উপস্থিতির হার আশানুরূপ হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

হাজী মো. আলী বশির

৮৮/৮৯ আগাসাদেক রোড,

মাহবুব আলী

৪১ আবদুল হাদী লেন, বংশাল, ঢাকা