নবগঙ্গা ও সোনাইকান্দি থেকে বালু উত্তোলন নিষিদ্ধ

আপডেট : ২২ জানুয়ারি ২০২০, ২২:০৫

রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্ক এলাকার উজানের পদ্মা নদীর নবগঙ্গা ও সোনাইকান্দি থেকে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে জেলা প্রশাসকের নির্দেশে পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবুল হায়াত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঐ দুই এলাকায় লাল নিশান (পতাকা) টাঙ্গিয়ে বালু উত্তোলন বন্ধ করে দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবুল হায়াত বলেন, নিয়ম ভেঙে পদ্মা নদীর বামতীর রক্ষা বাঁধের পাশ থেকে বালু তোলা হচ্ছিল। এতে হুমকির মুখে পড়ে বঙ্গবন্ধু হাইটেক পার্ক রক্ষায় ২৬৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত পদ্মার বামতীর রক্ষা বাঁধ।