গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার চন্দিয়া বাজার এলাকায় র্যাব-১৩ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর তিন জন ‘সক্রিয় সদস্য’কে গ্রেফতার করেছে।
গ্রেফতাররা হলেন, মোঃ নুরে আলম ওরফে সাজু (৩৪), পিতা-মোঃ মন্টু মিয়া, সাং-ধনার পাড়া, থানা-ফুলছড়ি, মোঃ সোহরাব খন্দকার (৩৪), পিতা মৃত আঃ বাকী খন্দকার, সাং-আরিফ খাঁ বাসুদেবপুর ও মোঃ জহুরুল ইসলাম (৫০), পিতা-মোঃ কাজীমুদ্দিন মণ্ডল, সাং-দূর্গাপুর, উভয় থানা-গাইবান্ধা সদর, সর্বজেলা-গাইবান্ধা।
আরও পড়ুন : বিএনপির কাউন্সিলর প্রার্থী নাজিমুদ্দিনের ওপর হামলা
র্যাব-১৩ বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ এর একটি বিশেষ আভিযানিক দল গত দুইদিনে গাইবান্ধা জেলার ফুলছড়ি থানাধীন চন্দিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’ এর সক্রিয় তিন সদস্যকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানায়, তারা ২০০৬ সাল থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আল্লাহর দল এর গাইবান্ধা অঞ্চলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে গোপন বৈঠকে অংশগ্রহণ এবং সংগঠনের জন্য সদস্য সংগ্রহের দায়িত্ব পালন করতো। তাদের সহযোগীদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
