প্রিন্স মাহমুদ হাসান
প্রথম ব্যক্তি :ভাই শুনলাম আপনি নাকি নির্বাচন করছেন?
দ্বিতীয় ব্যক্তি :হুম। ঠিকই শুনেছেন।
প্রথম ব্যক্তি :তা ভাই আপনার মার্কাটা কী?
দ্বিতীয় ব্যক্তি :কোনো মার্কাটার্কা নেই। মার্কা দিয়ে কী হবে?
প্রথম ব্যক্তি :আপনি নির্বাচন করছেন অথচ কোনো মার্কা নেই, তাও কি সম্ভব?
দ্বিতীয় ব্যক্তি :আরে ভাই আমি তো বিয়ের জন্য পাত্রী নির্বাচন করছি। পাত্রী নির্বাচন করলে কি মার্কা লাগে?
কলমাকান্দা, নেত্রকোনা
