শীত শীত শীত, হিমের কুড়ালে কাঁপে উষ্ণতার ভিত। শীত শীত শীত, নকশিকাঁথা ওমে বাজে স্মৃতিময় গীত। শীত শীত শীত, হরিদ্রাভ ঝরাপাতা গতায়ু-চরিত। শীত শীত শীত, তুমি-আমি অমলিন হরিত্ সরিত্।