শীতফুলে রাতে ঘ্রাণ সুভাসে প্রণয়
আকাশে কপাটচোখে শব্দের পলক
দূরে-কাছে যেতে যেতে নির্ঘুম প্রদীপ
আরামে ঘুমিয়ে যাও সৃষ্টির শহরে।
বিদায় রজনীশুভ কোন কথা নেই!
গুহায় পাহাড়ে সুখ সুন্দর সকাল
প্রত্যহ নিয়তি পাড়ে কে যেন হাজির
পথের সড়কে ব্লক রিংটোন বাজে।
অসময়ে অভিমানে মেঘের পালকি
বৃষ্টি পড়ে মিষ্টিপানে ক্ষেতের বিরহ
অজ্ঞাত মুচকি হেসে নিষ্ঠুর স্বভাব
সুখের অলিন্দে ফুল ফুটুক সুরভি।
