কুয়াশাচ্ছন্ন কিশোর ভোরে উষ্ণতা খুঁজতে
প্রাণান্তকর চেষ্টার কমতি নেই,
প্রকৃতির এই চলমান ধারা ছিল অক্ষুণ্ন
নিষ্ঠুর যৌবনা শীতের আঁচড়ে
সাইবেরিয়ার পাখির মতো খুঁজেছি উষ্ণতা,
কুয়াশায় ঢাকা হিম-হিম কিশোর ভোর থেকে
সূর্যস্নানের অপেক্ষায় পার করেছি অনন্ত সময়।
তবুও উষ্ণতা ছুঁয়ে যায়নি আমার ভুবন,
প্রাকৃতিক দুর্যোগে চেতনাহীন শরীর।
দুর্দান্ত যৌবনা শীতে উষ্ণতার আগুন
জ্বালিয়ে দিলো স্বর্ণালীর রুপালি হাসি ।
উজ্জীবিত হলো হূদয়ের উদ্যান!
তোমার ঠোঁটের অকুণ্ঠ নিমন্ত্রণের আলতো স্পর্শে
দেহের বরফ গলে হয়েছে গ্রীষ্মের উত্তপ্ত জলীয়বাষ্প;
উষ্ণতা বেড়ে তেত্রিশ ডিগ্রি হয়েছে দেহ।
লাঙলবাঁকা ঠোঁটের স্পর্শের যে আগুন জ্বলেছে
তাতে হয়তো শতযৌবনা শীত পেরিয়ে যাবে...
