নদী

আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ২০:৩৪

বুকে আমার পুষি একটা

নদী!

মনে কোথাও কষ্ট আসে

যদি

নদীর সাথে পাল তুলে দেই

আমার মনের নাও-তো,

কান পেতে রই শুনতে তখন

মিষ্টি সুরের রাও-তো!

 

এই নদী কি সুন্ধা নাকি,

সাতপুরুষের শেকড়!

হাওরে ডোবা ধেনু হলে

ডোবায় একর একর!

এই নদী কি ব্রহ্মপুত্র

কিংবা কাঁচামাটিয়া!

নাম কি নদীর ধলেশ্বরী,

লৌহজঙের আটিয়া!

এই নদী কি মগড়া নাকি

কিংবা ক্ষীরু নদী!

কিংবা হবে চন্দ্রাবতীর

ফুলেশ্বরী যদি!

ওই নদী কি কংস-ভোগাই

সোমেশ্বরীর ঢল!

আবে জমজম মধুর স্বাদের

কোন-বা নদীর জল!

 

ওই নদীটা কে!

বৃষ্টিরা সব রিম ঝিমা ঝিম

নৃত্য করে রে!

 

নদীর বুকে ভাটিয়ালি

বাউলা বাতাস স্বাধীন,

আতাউলের আদরকন্যা

রিন ঝিনা ঝিন তা-ধিন!