সিআর নির্বাচন

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৯

কামাল জামশেদ

 

যুদ্ধ করে ভর্তি হলাম

বিশ্ববিদ্যালয়ে,

এবার বুঝি থাকব আমি

স্বর্গ শান্তি লয়ে।

 

শুরু হলো প্রথম ক্লাস

বেজায় শান্তি মনে,

ক্রম আমার সবার আগে

তৃপ্তি ঠোঁটের কোণে।

 

শিক্ষক এসে বললেন, কাহার

ক্রমিক য্যানো এক?

আজকে থেকে সেই বেচারা

সিআর হয়েই থাক।

 

মনটা ভীষণ খারাপ হলো

মেঘ জমলো মনে,

বাপের খেয়ে, বাপের পরে

বাঘ তাড়াব বনে!

 

কী আর করা! করতে হবে

দায়টা যখন ঘাড়ে,

মাইনক্যা চিপায় পড়লে তবে

লাঙ্গল টানে ষাঁড়ে।

 

কাটল সময়, আসলো আবার

সিআর নির্বাচন,

ভয়ের বসে ছুটলাম আমি

মাঠ পেরিয়ে বন।

 

তাতে কি লাভ! বন্ধুরা সব

ভীষণ ভালোবেসে,

তেল মাখিয়ে বাঁশ ঢুকালো

কাকতাড়ুয়ার বেশে।

 

বিজয় মালা পরলাম আমি

কঞ্চি কেঁটে বোনা,

একেই বলে মোল্যা বেটার

খ্যাতির বিড়ম্বনা।

পটুয়াখালী বিজ্ঞান ও

প্রযুক্তি বিশ্ববিদ্যালয়