চুন খেতে হয় দই ভেবে

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:৪০

বাসুদেব খাস্তগীর

 

রাজনীতি তার ভীষণ আপন

রাজনীতিতে মনদোলে

দলের মাঝে ঢুকে তিনি

জড়ান নানা কোন্দলে।

 

পদ ছাড়া সে করবে রে কাজ?

নয় রে এমন বোকা সে

কিছু ঘটায় আসতে চায় সে

আলোচনার ফোকাসে।

 

সময় বুঝে ঝাঁপ দিতে চান

অন্য দলের সীমানায়,

বলেন তিনি রাজনীতিটা

ব্যবসা ছাড়া কী মানায়?

 

ভোটের সময় বলেন নিজে

‘ভোট দি পাঠান সংসদে’,

ভোটের পরে আবার বলেন,

‘খরচ পাতির অংশ দে’।

 

তবু বলি ‘ফুলের মতো

তিনিই তো নিষ্কলঙ্ক,

মিথ্যে অপবাদে তোরা

কেনরে দিস্ কলঙ্ক’?

 

নেতার সময় কাটেনারে

চুনপুঁটি আর কৈ ভেবে।

চুন খেতে হয় জনতাকে

কখনো বা দই ভেবে ।

বিএমসি কলেজ, চট্টগ্রাম।