ভোটের হাওয়া

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:৪১

শরীফ সাথী

 

ভোটের হাওয়া লাগল সারা বঙ্গে,

এ লড়াইয়ে থাকবে কে কে সঙ্গে?

আলোচনা হচ্ছে সারা বেলা,

ঐক্যফ্রন্ট আর মহাজোটের খেলা।

কথা তো নয় বুলেট-গুলির মতো,

তাই তো মুখের ছুড়ছে বুলি যত।

একে অন্যের দোষে গুণে ভরা,

এখন কি আর করা?

সামনে ভোট,

তাই তো জোট।

চুয়াডাঙ্গা