আহমেদ কবির
আমার নেতা ভালো মানুষ
দিলটা তাহার সাদা,
ফুলের মতো চরিত্র তার
নাই কো দিলে কাদা।
রাস্তা-ঘাটে, দোকানপাটে
করে না কভু লুট,
গরিব-দুখীর কষ্ট দেখে
দিলেতে লাগে চোট।
পাস করিলে আমার নেতা
সন্ত্রাসী সব বন্ধ,
মেরামত করবে যত সব
রাস্তার খানা-খন্দ।
পাস করিলে দেখি নেতার
সবি উল্টো ঘটে,
গরিব গেলে পাছায় লাথি
অল্পতে চায় চটে।
চর চারতলা, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া
