রায়হান ফেরদৌস
ফজলু মামার কাণ্ড দেখে
হেসেই চলে হাছন,
এই বয়েসে মামা ঘষেন
ঘরের থালা বাসন।
ঘষন থেকে বাঁচতে বেটা
বের করো তো উপায়,
বউয়ের লাগি পাড়া-পড়শি
মিষ্টি কথায় কুপায়।
কেমন উপায় বের করিব
তোমার মাথায় টাকও,
টাকের সাথে যোগ হয়েছে
শি শি দেওয়ার ডাকও।
গোপন করে সুনামগুলো
বউ দেখিতে গেলাম,
বউয়ের বাপে বয়স মেপে
উল্টো করে সেলাম।
শেষের দেখা দুইটা মেয়ের
একটা ভিষণ ট্যারা,
অন্য জনার হালকাপাতি
মাথার তার-ও ছেঁড়া।
খুতগুলো ওই পাছেই টেলে
বউ বুঝি তার লাগে,
বউয়ের দেখা পাইলে মামার
কাজের জোগান জাগে।
ভাবছে হাছন মামির পদে
করবে কাকে নির্বাচন,
ফজলু মামার এই বয়েসে
বউ ছাড়া কী যায় বাঁচন।
