পাটগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ২৪ জানুয়ারি ২০২০, ০৯:৩১

লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় আব্দুর রহিম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার রাতে লালমনিরহাট- বুড়িমারী মহাসড়কে ঘুণ্টি বাজর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আব্দুর রহিম উপজেলার শ্রীরামপুর এলাকার বাসিন্দা।

আরও পড়ুন : মির্জাপুরে দুই ট্রাক চোরাই কাঠ আটক, আটক-৪

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই আরোহীসহ মোটরসাইকেল নিয়ে পাটগ্রাম থেকে বুড়িমারী স্থলবন্দরের দিকে যাচ্ছিলেন আব্দুর রহিম। ঘুণ্টিবাজার এলাকায় লালমনিরহাটগামী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুর রহিম মারা যান।  পরে স্থানীয়রা আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে পাটগ্রাম হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন্ত কুমার মোহন্ত জানান, ট্রাক আটক করা হলেও চালক পলাতক রয়েছে।

ইত্তেফাক/এমআরএম