রাখাইনে রোহিঙ্গা গণহত্যার বিষয়ে গাম্বিয়ার দায়ের করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) অন্তর্বর্তীকালীন আদেশ ঘোষণার পরে মিয়ানমার জানিয়েছে তাদের দেশে কোন গণহত্যা হয়নি। বৃহস্পতিবার মিয়ানমারের পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটি বলা হয়।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, মিয়ানমারের জন্য এটা গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক আদালত মামলার গ্রহণযোগ্যতা অনুধাবন করে তথ্য প্রমাণের ভিত্তিতে সঠিক সিদ্ধান্ত দিয়েছেন।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, রাখাইনে কোনো গণহত্যা হয়নি।একটি বিকৃত ছবি তুলে ধরা হয়েছে ।
এদিকে আন্তর্জাতিক বিচার আদালতে রাখাইনে গণহত্যা নিয়ে রায়ের পর রায়ের প্রতিক্রিয়ায় মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক বিচার আদালতের বলা হয়, এই রায় পুরো বিশ্বকে জানিয়ে দিয়েছে যে মিয়ানমারের নৃশংসতা সহ্য করা হবে না। এছাড়া গাম্বিয়ার পক্ষ থেকে বলা হয়েছে তারা রাখাইনে গণহত্যার রায় নিয়ে সন্তুষ্ট।
২০১৭ সালের আগস্টে রাখাইনে রোহিঙ্গাদের ওপর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোগত সহিংসতা জোরদার করে মিয়ানমার সেনাবাহিনী। দেশটির সেনাবাহিনী রাখাইনে হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগ শুরু করলে জীবন বাঁচাতে নতুন করে সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। গত বছরের নভেম্বরে আইসিজেতে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা বন্ধে ব্যবস্থা নিতে মামলাটি দায়ের করেছিলো পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। আর সেই মামলার ভিত্তিতেই বৃহস্পতিবার অন্তবর্তীকালীন আদেশ দেয় জাতিসংঘের আদালতটি। আদেশে আন্তর্জাতিক বিচার আদালতের পক্ষ থেকে বলা হয়, রোহিঙ্গাদের যা করা হয়েছে তা গণহত্যার শামিল।
ইত্তেফাক/এআর
