নির্বাচনের আগে-পরে

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৩

শাহাদাত্ শাহেদ

 

নির্বাচনের আগে নেতা মাঠে ওঠে

নির্বাচনের পরে গিয়ে খাটে ওঠে।

 

নির্বাচনের আগে এসে হাতে ধরে

নির্বাচনের পরে তাকে বাতে ধরে!

 

নির্বাচনে জিততে কত বায়না তার

নির্বাচনে জেতায় চেনা যায় না আর।

 

আগে তাকে শুকনা, রোগা পটকা লাগে

পরের নেতা দেখতে যেন মটকা লাগে।

 

নির্বাচিত নেতা বনাম

আগের নেতা :আকাশ-পাতাল,

কেন?

কেন?

 

নির্বাচিত নেতা মানে ফাও

নির্বাচিত গদ্য, ছড়া? তাও।