ভোট

আপডেট : ২২ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৪

জান্নাতা নিঝুম শিল্পী

 

চাই না কোনো গোলমাল আর

চাই না কোনো দ্বন্দ্ব,

ভোটটা দিও বিচার করে

একটু ভালো-মন্দ।

 

যেথায় সেথায় দিও না ভোট

হবে দেশের ক্ষতি,

সঠিক জায়গায় ভোটটা দিলে

হতে পারে গতি।

 

যে নেতাটায় পাক না আসন

করবে ভালো কাজ,

জনগণকে আশা দিয়ে

ফেলবে মাথায় বাজ।

 

কাজিপুর ডিগ্রি কলেজ, ধর্মদহ, দৌলতপুর, কুষ্টিয়া