আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে বিশ্বজুড়ে ৪৭ কোটি ৩০ লাখ মানুষ পর্যাপ্ত মজুরির কাজ খুঁজে পেতে সংগ্রাম করছে। তবে নিরেট বেকারের সংখ্যা ১৮ কোটি ৮০ লাখ। এর পাশাপাশি সাড়ে ১৬ কোটি মানুষ কাজ করে পর্যাপ্ত পারিশ্রমিক পাচ্ছেন না। আর ১২ কোটি মানুষ হয় চাকরির আশা ছেড়েই দিয়েছে অথবা তাদের আর কাজ পাওয়ার সুযোগ নেই। সব মিলিয়ে ৪৭ কোটির বেশি মানুষ কর্মসংস্থানে সংকটে রয়েছে।
